বরগুনায় টাইফয়েড টিকা বিষয়ক কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

Share the post

মোঃ সাদিকুর রহমান, বরগুনা : শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় মিডিয়া ব্যক্তিত্বদের অংশগ্রহণে টাইফয়েড টিকা বিষয়ক কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে সোমবার বেলা ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত কনসাল্টেশন ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ।

আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত কনসাল্টেশন ওয়ার্কশপে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু জাফর মোঃ সালেহ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ শফিউল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ।

কনসালটেন্ট ওয়ার্কশপের আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ ছাড়াও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার প্রমুখ।

আয়োজকরা জানান, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ কার্যক্রমের আওতায় থাকবে টাইফয়েড জ্বর প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) সংযোজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উল্লেখ্য যে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে টিসিভি একটি নতুন ভ্যাকসিন। ইতোমধ্যে সরকার দেশব্যাপী অর্থাৎ সকল বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় টিকাদান ক্যাম্পেইন কর্মসূচীর মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ টিসিভি টিকা প্রদানের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেছেন।
ক্যাম্পেইন পরবর্তী এই টিসিভি টিকা নিয়মিত টিকাদান কর্মসূচিতে প্রদান করা হবে।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর লক্ষ্যসমূহ হচ্ছে ৯৫% উদ্দিষ্ট জনগোষ্ঠীকে টিকাদানের মাধ্যমে টাইফয়েড জ্বরের বিস্তার/ প্রাদুর্ভাব কমানো। সালমোনেলা টাইফির বিরুদ্ধে, বিশেষ করে উচ্চ-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে টাইফয়েড রোগ এবং ঔষধ-প্রতিরোধী সালমোনেলা টাইফি স্ট্রেইনের বিস্তার প্রতিরোধ করা।

টাইফয়েড টিকা দেন ক্যাম্পেইনে উদ্দীষ্ট জনগোষ্ঠী হলো ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুহ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৯ম শ্রেণি/ সমমান শ্রেণি পর্যন্ত নকল ছাত্র-ছাত্রী (প্লে/ নার্সারি, কিন্ডারগার্টেন, বাংলা ও ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা, কারিগরি ও অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠান) শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস- ১৫ বছরের কম বয়সী সকল শিশু।
টাইফয়েড ক্যাম্পেইনে টিকা প্রদান কার্যক্রমের সময়কাল
১২ অক্টোবর ২০২৫ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত ১৮ কর্মদিবস।
১ম ২ সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইন এবং
পরবর্তী ২ সপ্তাহ কমিউনিটিতে যে কোন ৮ কর্মদিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]