অসহায় রিমার চিকিৎসার দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

 

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চার তলায় ২০নং ওয়ার্ডে চিকিৎসা না পেয়ে মৃত্যুর প্রহর গুনছিলো দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বাড়ইকান্দি গ্রামে রিমা আক্তার (২৩)। মা মৃত্যুবরণ করায় সংসারে আসে সৎ মা। বাবার অবহেলায় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে রিমা। পরবর্তিতে প্রতিবেশীদের সহায়তায় চিকিৎসা নিতে ভর্তি হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সে সুস্থ্য হয়ে মাদরাসায় পড়তে চায়।

নেই ঔষধ কেনার টাকা। তদারকি করার জন্য নেই আত্মীয়স্বজন। হাসপাতালের মেঝেতে কোন রকম পড়ে আছে মোছামাৎ রিমা। হাসপাতালে মানবতর জীবনযাপন করছে এবং তার চিকিৎসার জন্য দেশবাসীর কাছে সহায়তা চেয়েছে রিমা। এমন এক ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, সুদুর লন্ডন থেকে রিমার বিষয়টি চোখে পরে কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের। পরবর্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার (বাদশা) কে ওই মেয়েটির পাশে দাঁড়ানোর জন্য পাঠানো হয় হাসপাতালে। ইতোমধ্যে যারা মেয়েটির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

এ নিয়ে উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভূইয়া যুগান্তর কে জানান, এ বিষয়ে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে গভীর উদ্বেগ প্রকাশ করেন, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। সেইসাথে মেয়েটির চিকিৎসার দায়িত্ব নিয়ে, মেয়েটির পাশে দাঁড়াতে ওই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদককে প্রেরণ করেন।

তিনি আরো বলেন, জননেতা ব্যারিস্টার কামাল এই মানবিক কাজ গুলো করে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ইতোমধ্যে দুই উপজেলায় নিজ অর্থায়নে চিকিৎসা ক্যাম্প, চক্ষু ক্যাম্প, যারা টাকার অভাবে জটিল ও কঠিন রোগের চিকিৎসা করাতে পারছেন না এমন রোগীদের চিকিৎসা করানোর কাজ গুলো দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন। কায়সার কামাল একজন যোগ্য নেতা বলেই উনার পক্ষে এসকল কাজ করা সম্ভব হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]