ফরিদপুরে ট্রাকচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

Share the post
মোঃ সজল মন্ডল, ফরিদপুর : ফরিদপুর-ঢাকা মহাসড়কের শিবরামপুর রান ইন্ডাস্ট্রিজের সামনে ট্রাকচাপায় শুভ (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভসহ তিনজন মোটরসাইকেলে ফরিদপুরের দিকে আসছিলেন। পথে পেছন থেকে একটি ভ্যানের ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক শুভর মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় অপর দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শুভ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা। এ ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।  চালক ও হেলপাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]