দুর্গাপুরে মহাসপ্তমীতে মন্দিরে মন্দিরে চলছে দেবীদর্শন, প্রার্থনা

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার (২৯ সেপ্টেম্বর) এই পুজার দ্বিতীয় দিন হলো মহাসপ্তমী। শুধু সনাতন ধর্মাবলম্বীরা নয়, মন্ডপ ঘুরে ঘুরে শারদীয় দুর্গোৎসবের আনন্দ উপভোগ করছেন অন্যান্য ধর্ম্মালম্বীরাও। সকালে নবপত্রিকা স্থাপন, কল্পারম্ভ ও বিহিত পূজায় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল থেকেই মন্ডপ গুলোতে বাড়তে থাকে দর্শনার্থীদের ভীর। আনন্দ উচ্ছ¡াসের পাশাপাশি মন্ডপে মন্ডপে সন্ধ্যার বিশেষ পূজাও অনুষ্ঠিত হয়।

মহাসপ্তমীতে মন্ডপ ঘুরে দেখা গেছে, ভক্তরা প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। পুরোহিতের সঙ্গে মন্ত্রে সুর মিলিয়ে করছেন দুর্গা মায়ের বন্দনা। কেউ কেউ এসেছেন শুধু দেবী দর্শনে। পূজা শেষে বিতরণ করা হয়েছে মহাপ্রসাদ। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দশভূজা দেবী দুর্গা। বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব। পঞ্জিকামতে, দেবী দুর্গা এবার গজে আগমন করবেন এবং দোলায় পৃথিবী ছেড়ে যাবেন।

পৌরশহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা সুমন রায় পরিবারসহ এসেছিলেন উকিলপাড়া পূজা মন্ডপে। প্রার্থনা শেষে তিনি বলেন, ‘ভক্তদের দুঃখ-কষ্ট দূর করতে মা প্রতিবছর আসেন। আমাদের মধ্যে অনাবিল সুখ-সমৃদ্ধি বিলিয়ে দিয়ে বিদায় নেন। তাই মায়ের কাছে সুখ-শান্তি সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি।

মহাসপ্তমীর সকাল থেকেই মন্ডপে আসা পুণ্যার্থীরা জানান, তারা দেবীর কাছে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেছেন। “এবার দেবী অশুভের বার্তা নিয়ে এসেছেন। বিশ্বজুড়ে যে রক্তপাত চলছে, চারদিকে যে সাম্প্রদায়িকতার উস্কানি চলছে, তা থেকে মুক্তির জন্য আমরা দেবীর কাছে প্রার্থনা করি। দেবী যেন তার অপার মহিমায় আমাদের প্রার্থনায় তুষ্ট হয়ে শান্তি ফিরিয়ে দেন। অশুভ শক্তির বিনাশ হয়ে শুভশক্তির যেন জয় হয়।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা বলেন, দুর্গাপুর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। এখানে কোনোদিনই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলেই আমরা একসাথে উৎসব পালন করে থাকি। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের দিক নির্দেশনায়, বিগত বছরের ন্যায় এবারও পুজা মন্ডপ গুলোতে বিএনপি‘র নেতাকর্মীরা মিলে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করেছে। আশা করি সুন্দর ভাবে শারদীয় উৎসব সম্পন্ন করতে পারবো।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, ইতোমধ্যে বিভিন্ন পুজা মন্ডপে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা দিতে কিছু কিছু মন্ডপে সরাসরি সাব-ইন্সপেক্টর মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদাপোষাকেও রয়েছে আমাদের চৌকস বাহিনী। সবদিক মিলিয়ে দুর্গাপুরের পরিবেশ অনেক ভালো। আশা করছি শান্তিপূর্ণ ভাবে ষষ্ঠী থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সম্পন্ন করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]