কালের বিবর্তনে বিলুপ্তির পথে নেত্রকোনায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার গ্রাম বাংলায় এক সময় খুব জনপ্রিয় খেলা ছিল লাঠি খেলা। কিন্তু বর্তমানে কালের বির্বতনে মানুষ ভুলতে বসেছে এসব লাঠি খেলা ও বিনোদন থেকে।এক গবেষণায় জানা গেছে বর্তমানে লাঠি খেলার নতুন করে কোনো সংগঠন বা দল তৈরি না হওয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা।ঢোল আর লাঠির তালে তালে নাচা-নাচি, অন্য দিকে প্রতিপক্ষের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টা সম্বলিত টান টান উত্তেজনার একটি খেলার নাম লাঠি খেলা।
এই খেলার জন্য লাঠি সাড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা হয়। তবে প্রতিটি লাঠিই হয় প্রায় তৈলাক্ত। প্রত্যেক খেলোয়ার তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করে।
এই খেলায় শিশু থেকে শুরু করে যুবক ও বৃদ্ধ পুরুষেরাই লাঠি খেলায় অংশ নিয়ে থাকেন। লাঠি খেলার আসরে লাঠির পাশাপাশি যন্ত্র হিসেবে ঢোল, কর্নেট, ঝুনঝুনি ও বিভিন্ন  প্রকার বাঁশি ব্যবহার হয়ে থাকে। এছাড়া সঙ্গীতের পাশাপাশি এ খেলার সাথে চুড়ি নৃত্য দেখানো হয়।
নেত্রকোনা শহরের রবিউল আউয়াল নামে এক ব্যক্তি বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আজ বিলুপ্ত প্রায়। আমাদের অঞ্চলে বিভিন্ন ধরনের লাঠি খেলা রয়েছে। আগে দেখতাম গ্রামের সাধারণ মানুষেরা বাংলা বর্ষবরণ, বিবাহ, চড়ক পূজা, মুসলমানি/ সুন্নেতে খাৎনা ইত্যাদি উপলক্ষে লাঠি খেলার আয়োজন করতেন।
নেত্রকোনার সচেতন মহল বলছেন,খেলাটি দিন দিন বিলুপ্তি হওয়ার কারণে এর খেলোয়ার সংখ্যাও কমে যাচ্ছে। তৈরি হচ্ছে না কোনো নতুন খেলোয়ার। আর পুরানো অভিজ্ঞ খেলোয়াড়রা অর্থাভাবে প্রসার ঘটাতে পারছেন না এ খেলায়।
এদিকে সাংস্কৃতিক প্রেমী মাহবুব পলাশ এই প্রতিনিধিকে বলেন, এসব খেলার মাধ্যমে বিনোদন পেলে তরুনেরা মাদক ছেড়ে এই বিনোদনে আগ্রহী হতো। তাই ঐতিহ্যবাহী বিনোদনের খোরাক জোগানোর জন্য এই লাঠি খেলা ধরে রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]