রায়পুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন , লক্ষীপুর (রায়পুর)প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রায়পুরে একই বাড়ির দুই চাচাতো বোন পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার সময় চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের ইদ্রিস মিয়া মাতাব্বরের নাতি প্রবাসী নুরনবি মাতাব্বরের মেয়ে সাবিয়া আক্তার (৯) এবং একই বাড়ির ব্যবসায়ী রহমান মাতাব্বরের মেয়ে নাফিসা (১০) বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান জানান, প্রতিবেশীরা তাদের দুই শিশুকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরিবারের কোনো আপত্তি না থাকায় সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। উক্ত ঘটনাটি কেন্দ্র করে এলাকাজুড়ে শিশু দুটির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে I
রায়পুরের হায়দরগঞ্জ এলাকায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আবুল কালাম আজাদ ঘটনাস্থলে পৌঁছে দুই লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় সন্ধ্যা ৭টার সময় দুই শিশুকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এবং এবিষয়ে কেউ কোনো মামলা দায়ের করেনি ।

