রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খানের বিদায় সংবর্ধনা

Share the post

আব্দুল্লাহ আল মামুন, লক্ষীপুর (রায়পুর )প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসন ও আর্ট স্কুলের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরান খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, সরকারি কমিশনার (ভূমি), রায়পুর থানার কর্মকর্তা , মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের  জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা ইউএনও মো: ইমরান খানের দায়িত্বকালীন সময়ে রায়পুরে শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় ও আদর্শবান কর্মকর্তা হয়ে  রায়পুরের জন্য কাজ করেছেন ।

বিদায়ী ইউএনও মো: ইমরান খান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,রায়পুরে আমার দায়িত্বকাল স্মরণীয় হয়ে থাকবে। এখানকার মানুষ অত্যন্ত আন্তরিক,  আমি রায়পুরবাসীর ভালোবাসা সারাজীবন মনে রাখবো।অনুষ্ঠান শেষে  ইউএনও মো: ইমরান খানকে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা জানান আযোজকরা  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Share the post

Share the postমোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন […]

এবিএম মামুনুর রশীদ পলাশকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ (রবিবার) শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এবিএম মামুনুর রশীদ পলাশকে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) দুপুর ১টায় শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ […]