হালিশহরে ২০০০ পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেন মহিউদ্দিন বাচ্চু।

Share the post

সজীব আনোয়ার ইভানঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর এর আহ্বায়ক এবং আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু এর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে চট্টগ্রামের প্রায় বিভিন্ন ওয়ার্ডে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ ত্রাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাকারিয়া ,মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, হালিশহর থানা আওয়ামীলীগ যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম কায়সার, ২৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক দুলাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম. আরিফুল ইসলাম ,যুবলীগ নেতা এডভোকেট সৈয়দ রবি, নগর ছাত্রলীগ নেতা মিরাজুল আলম চৌধুরী সহ অন্যান্য নেত্বৃবৃন্দ। এই সময় চট্টগ্রাম নগরীর ২৪,২৫ ও ২৬ নং ওয়ার্ডের হালিশহর এর নয়াবাজার, রামপুরা এলাকায়, হালিশহর বি ব্লক, আবুালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুল চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিস্ত্রিপাড়া মুন্সী বাড়ীর প্রাঙ্গন সহ বিভিন্ন এলাকায় প্রায় ২০০০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পর্যায়ক্রমে এই কার্যক্রম চট্টগ্রাম শহরের ৪১ টি ওয়ার্ডে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]