সাতক্ষীরার শিবপুরে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post
আবু জাফর ,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খানপুর বাজারে বৃহস্পতিবার  বিকেলে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম।সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মনজুরুল ইসলাম বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মহসিন আলম ও একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম।
এছাড়া উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, বাদামতলা কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন, গোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ হাসানুজ্জামান, সাব্বির হোসেন, ইনা হোসেন, সাইফুদ্দিন ও আব্দুস শিমুলসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিশেষ অতিথির বক্তব্যে মহসিন আলম বলেন, একটি দল নানা জায়গায় বলে বেড়াচ্ছে—তারা নাকি শাসন পাবে। তাহলে তারা নির্বাচনে যেতে চাইছে না কিসের ভয়ে, যদি জনগণের ভালোবাসা থাকে, তবে নির্বাচনে জয়ী হয়ে দেশের দায়িত্ব নিতে পারে। সংখ্যাগরিষ্ঠতা থাকলে যা খুশি তাই করার অধিকার আছে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন আসলে রাজপথে থেকে নেতৃত্ব দেবে ছাত্রদল।
তিনি আরও বলেন, ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মীকে তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হবে এবং রাজপথে থেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।সম্মেলনে বক্তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]