সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

Share the post
আবু জাফর,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)বেলা সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভীন বিউটি, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইনচার্জ মো. শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, এ করিম বালিকা বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. আল আমিন প্রমূখ।
সভায় গতমাসের রেজুলেশন কি নোট উপস্থাপন করেন সহকারী কমিশনার (আইসিটি) মো. তাজুল ইসলাম সজিব।
সভায় সাইবার অপরাধ সম্পর্কৃত মামলার তালিকা ও মনিটরিং করা, অপরাধ সংঘটনের সাথে সাথে তথ্য উপাত্ত নিয়ে নিজ থানায় অভিযোগ দায়ের করা, বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া, আলামত হিসেবে ডিভাইস জব্দ ও ব্যবস্থা করা, স্কুলে সাইবার প্রতিরোধে কমিটি গঠনের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সাইবার সচেতনতা শিক্ষা দেওয়া।
শিক্ষকদের মধ্যেমে: নিরাপদ ইন্টারনেট ব্যবহার শেখানো, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ক্লাস নেয়া; পাসওয়ার্ড ব্যবস্থাপনা ও গোপনীয়তা রক্ষা, ইতিবাচক অনলাইন আচরণ শেখানো; সাইবার বুলিং, গুজব ও ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক করা, অভিভাবকদের সচেতন করা; সন্তানদের অনলাইন ব্যবহারে নজরদারির গুরুত্ব বুঝানো, সংবেদনশীলতা তৈরি করা; অনলাইন হয়রানি বা হুমকি পেলে করণীয় শিক্ষা দেওয়া।
শিক্ষার্থীদের ভূমিকা: নিরাপদ প্রযুক্তি ব্যবহার শেখা ও চর্চা করা, সন্দেহজনক লিংক বা তথ্য এড়িয়ে চলা, ব্যক্তিগত তথ্য গোপন রাখা, সাইবার অপরাধ দেখলে শিক্ষকদের জানানো, সামাজিক মাধ্যমে সম্মানজনক ব্যবহার চর্চা, কোনো অপরাধের শিকার হলে নির্ভয়ে বিশ্বস্ত শিক্ষক, অভিভাবক বা প্রশাসনের কাছে জাননো। সাইবার অপরাধ প্রতিরোধে আইসিটি শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়।
আইসিটি ইনোভেশন; সরকারি অফিসের সকল তথ্য ওয়েভ সাইট ও সিটিজেন চার্টারে আপডেট করা, জেলার ১২০টি আইসিটি ল্যাব সম্বলিত স্কুলগুলোর ল্যাব সচল রাখা, শিক্ষার্থীদেরকে ল্যাবে হাতেকলমে শেখানো নিশ্চিত করা, তদারকি করা। মাইগভ অনলাইন প্লাটফর্মএ তথ্য আপডেট রাখা, ইনোভেশন বিষয়গুলো মূল্যয়ন করা।
তথ; জেলা সকল দপ্তরে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট করা, বিকল্প তথ্য কর্মকর্তার নাম সম্বলিত নেমপ্লেট স্থাপন, তথ্য প্রদান ফি সহজীকরণ করা, টেলিফোন সচল রাখা, অফিসিয়াল মোবাইল নাম্বার রাখার ব্যবস্থা করা’সহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]