জাজিরা উপজেলা ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post
মোঃ আমির হোসেন জেলা প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব কাবেরী রায়, উপজেলা নির্বাহী অফিসার, জাজিরা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজ উদদ্দৌলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ খায়রুল ইসলাম, জাজিরা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের সকল অধ্যক্ষ, প্রধান শিক্ষক/সুপারগণ এবং বিভিন্ন বিদ্যালয়ের শারীরিক শিক্ষকেরা।
দিনব্যাপী আয়োজিত খেলাধুলার বিভিন্ন ইভেন্টে ছেলে ও মেয়েদের অংশগ্রহণে জমে ওঠে প্রতিযোগিতা। খেলা শেষে ছেলে ও মেয়েদের বিভিন্ন ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করা হয়।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান এবং ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শরীয়তপুরের  চিডারচরে শিয়ালের আক্রমনে  স্কুল শিক্ষার্থী আহত 

Share the post

Share the postমোঃ আমির হোসেন জেলা শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের পদ্মানদীর মাঝে অবহেলিত জনগোষ্ঠীর চরাঞ্চল সীডল্যান্ট খ্যাত  চিডারচরে   শিয়ালের কামড়ে এক স্কুল ছাএ আহত হয়েছেন। সারজমিনে জানা গেছে কুন্ডেরচর ইউনিয়নের চরাঞ্চলের  আঃ মান্নান মল্লিকের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ  আমিনুর খলিফার ছেলে প্রথম  শ্রেনীর ছাএ সামিল (০৭) আজ বুধবার  বিকাল ০৩ টার […]

আইসিইউ বেডে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে, চিকিৎসার সহযোগিতা চায় অসহায় শিমুলের পরিবার!

Share the post

Share the postমোঃ আমির হোসেন শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুলাই বেপারীর কান্দি নিবাসী আমজেদ শিকদারের ছেলে মোঃ শিমুল(১৬) সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-২ বেড নং ১১ তে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। গত ১৮/০৯/২৫ তারিখে  মোঃ শিমুল একটি ভয়াবহ মোটরবাইক  দূর্ঘটনার শিকার হয়ে মাথায় মারাত্নক আঘাতপ্রাপ্ত হয়। অসুস্হতার মারাত্নক অবস্হায় ০১/১০/২০২৫ তারিখে বাংলাদেশ মেডিকেল […]