ক্যাশলেস বাংলাদেশ গড়তে ফরিদপুরে ব্যাংকারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share the post
মোঃ সজল মন্ডল,ফরিদপুর : বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেন সম্প্রসারণ ক্যাম্পেইন ২০২৫ সফল করতে ফরিদপুর অঞ্চলের বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক ও শাখা প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  (২৪ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফরিদপুর শাখায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে লিড ব্যাংক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাহবুব আলম। সভার সভাপতিত্ব করেন ব্যাংকের ইভিপি ও খুলনা জোন প্রধান মোঃ কামরুল বারী ইমামী।
এসময় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক ও মুখপাত্র সাদিয়া খানম, যুগ্ম পরিচালক মিতালি বসাক এবং যুগ্ম পরিচালক জুয়েল মজুমদার ক্যাশলেস অর্থনীতির গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ তানজিমুল ইসলাম, ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের ইভিপি মোঃ মোশাররফ হোসেন এবং ফরিদপুর শাখার এসভিপি ও শাখা প্রধান এ কে এম দেলোয়ার হোসেন। এছাড়া ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং ডিভিশনের প্রধান কাজী মোঃ ইসমাইল (এভিপি) এবং ডিজিটাল সার্ভিস ডিভিশনের প্রধান মোঃ ওসমান গনি (এভিপি) আইটি বিষয়ক নির্দেশনা প্রদান করেন।
সভায় ফরিদপুর অঞ্চলের বাংলা কিউআর অধিভুক্ত ১৭টি ব্যাংকের শাখা প্রধানরা অংশ নেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় আগামী ১২ অক্টোবর ফরিদপুরে বাংলা কিউআর মার্চেন্ট ও সংশ্লিষ্ট ব্যাংকের সমন্বয়ে রোডশো, সেমিনার ও ক্যাম্পেইন আয়োজনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]