মির্জাপুরে উপজেলায় ২৬০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে

Share the post

সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর থানা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ। এ সময় অন্যদের মধ্যে মির্জাপুর থানা ইন্সপেক্টর তদন্ত (ওসি) সালাহ উদ্দিন, দেওহাটা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গিয়াজ উদ্দিনসহ থানা পুলিশের একাধিক কর্মকর্তা, মির্জাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম। উল্লেখ চলতি বছর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ২৬০ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে হিন্দুনেতৃবৃন্দ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: নিখোঁজের তিন দিন পর বারোখালি খাল থেকে লাশ উদ্ধার

Share the post

Share the post‎সীমান্ত দাস মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:‎টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর গোলাপী বেগম নামে তিন সন্তানের জননীর পা বাধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) সকালে মির্জাপুর থানা সংলগ্ন বারোখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ‎নিহত গোলাপী বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বিশু মিয়ার মেয়ে ও পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার […]

মির্জাপুরে এক কেজি দুইশত গ্রাম সহ পারভীন নামের এক ব্যক্তি গ্রেফতার

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে এক কেজি দুইশত গ্রাম গাজা সহ পারভীন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌর সদরের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলেন, মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া গ্রামের স্বামী সোহেল মিয়ার স্ত্রী […]