নরসিংদীতে নারী উদ্যোক্তাদের মাঝে ভাতার চেক বিতরণ

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও মহিলা- শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরের প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে ভাতার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং ও বিউটিফিকেশন কোর্সের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচ এবং বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের ৯ম ও ১০ম ব্যাচের মোট ২৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রায় ২৭ লাখ টাকার ভাতার চেক বিতরণ করা হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে ও অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সুমন মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা  বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে নানামুখী উদ্যোগ নিয়েছে। উপজেলা প্রশাসন এই বিষয়ে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ ও ভাতার মাধ্যমে নারী উদ্যোক্তারা স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]