বেনাপোলে কার্গো ট্রাকসহ আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক-২

Share the post
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে কার্গো ট্রাকসহ দুই কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডা গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় দুইজনকে আটক করা হয়।
আটক দুইজন হলেন, মাগুরা সদর থানার হাজী রোড কলেজ পাড়া এলাকার নাদের মোল্যার ছেলে ট্রাক চালক আব্দুল মালেক (৪৬) একই এলাকার শুশান্ত কর্মকারের ছেলে হেলপার অন্তর কর্মকার (২৯)।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, সকালে গোপন সংবাদে তারা জানতে পারেন পণ্যবোঝাই একটি কার্গো ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি দল ভবেরবেড় এলাকায় পৌর ট্রাক টার্নিালের সামনে অবস্থান করে। এসময় মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) থামিয়ে তল্লাশী করে ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ৫৫ লাখ ৯শত ৩০ টাকা বলে জানায় বিজিবি।
বিজিবির জিজ্ঞাসাবাদে ট্রাক চালক স্বীকার করেন ২০ হাজার টাকার বিনিময়ে এসব অবৈধ পণ্য ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য চুক্তি বদ্ধ হন।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমসে হাউসে জমা দেওয়া হয়েছে এবং জব্দ ট্রাক বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবি এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]