ধোবাউড়ায় বন্যার পানিতে নৌকা দিয়ে বাজারে ধান নেওয়ায় মারধর

Share the post
আবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: বন্যার পানিতে নৌকা দিয়ে ধান আনার কারনে মারধরের ঘটনা ঘটেছে।দুধনই বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানান,তারানগর গ্রামের নজরুল ইসলাম(৪০) ও এমদাদুল (৪৫) নৌকা দিয়ে ধান নিয়ে দুধনই বাজারে আসেন। বাংলালিংক টাওয়ারের কাছে নৌকা ভেড়ালে নৌকার লগি দিয়ে আঘাত  করে দুধনই গ্রামের নুর ইসলাম।রোপন করা  ধানের উপর দিয়ে নৌকা আসার কারনে নুর ইসলাম এর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর ইসলাম আরও লোকজন নিয়ে মারধর করেছে।  এতে  তিনজন আহত হয়েছে।আহতদের দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।এ ব্যাপারে তারানগর গ্রামের জিল্লুর রহমান জানান,ধান অনেক পানির নিচে নৌকা আনাতে ধানের কোন ক্ষতি হয়নি,তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]