সাতক্ষীরা শ্যামনগরে সেনা অভিযানে ভারতীয় ঔষধসহ ৩জন আটক

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর থেকে চোরাইপথে ভারত হতে নিয়ে আসা বিপুল পরিমান ঔষধ ও পাতার বিড়ি আটক করেছে সেনাবাহিনী। কালিগঞ্জের পাউখালী ক্যাম্পের ইনচার্জ মেজর নাহিদের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের সুন্দরবন বাজার এলাকা উক্ত অভিযান পরিচালিত হয়।
এসময় একই এলাকার সিরাজুল, আব্দুর রহিম ও তার ভগ্নিপতি রওশান আরার বাড়িতে অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। এসময় অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় মালামাল সংরক্ষণের অভিযোগে রওশনারা নামের এক নারীসহ মোজাম আলীসহ তিনজনকে আটক করা হয়। আটক অপর দু’জন হলো আশরাফ হোসেন লাটা ও মোজাম আলী।
কালিগঞ্জ সেনা ক্যাম্প সুত্র জানিয়েছে, ভারত থেকে চোরাইপথে বিভিন্ন ধরণের ঔষধ এনে বিক্রি করতো চক্রটি। আব্দুর রহিম ও তার বোন রওশন আরার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষধ ও দুই বস্তা ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। জব্দ বা উদ্ধারকৃত ভারতীয় মালামালের তালিকা প্রস্তুতসহ আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে স্থানীয়রা নিশ্চিত করে জানিয়েছে যে অভিযানের খবর ছড়িয়ে পড়তেই চোরাচালান চক্রের অপরাপর সদস্য সিরাজুল, সিদ্দিক, আবু, কাশেম, আব্দুর রহিম, রফিকুল কৌশলে পালিয়ে যায়। সংঘবদ্ধ চক্রের সদস্যরা রাজনীতির সাথে জড়িত। গত প্রায় পাঁচ মাস ধরে সুন্দরবনকে রুট হিসেবে ব্যবহার করে চোরাইপথে ভারতীয় মালামাল আনা নেয়া করছে।
স্থানীয়রা আরও জানায় সুন্দরবনের ভিতর দিয়ে আনার পর রাতের বেলা অবৈধ ভারতীয় মালামাল তারা নিজ বাড়িতে রাখে। পরবর্তীতে সুযোগমত রাতের বেলা মাইক্রো ও মাহেন্দ্রযোগে সাতক্ষীরা দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে। ইতিপুর্বে পুলিশ কয়েকদফা একই চক্রের সদস্যদের আটক করতে অভিযান চালালেও চোরচারকারীরা রুট পরিবর্তন করায় সফল হতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]