ভারতে ১২ শত কেজি ইলিশ গেল দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া স্থল বন্দর দিয়ে

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃদুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ১২ শত’ কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে ভারতে। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকাল পৌনে ৩ টার দিকে প্রথম চালানে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ মাছ বোঝাই দুইটি পিকআপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।
মোহাতাব অ্যান্ড সন্স নামে যশোরের বেনাপোলের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রতি কেজি ১২ দশমিক ৫ মার্কিন ডলার দরে মাছগুলো রপ্তানি করে। আর মাছের আমদানি কারক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাস। মাছগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন।
সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশনের সত্বাধিকারী ফারুক মিয়া জানান, তিন প্রতিষ্ঠানের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৯০ টন ইলিশ রপ্তানির অনুমোদন পাওয়া গেছে। প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। দুর্গাপূজা শুরুর আগেরদিন পর্যন্ত ভারতে ইলিশ মাছ রপ্তানি হবে। তবে বাজারে ইলিশের সংকটের কারণে অনুমোদনের সমপরিমাণ মাছ রপ্তানি করা যাবে না।উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে দেশের স্থলবন্দরগুলো দিয়ে নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমোদন দেয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]