সাংবাদিকদের হয়রানি করলে শাস্তিমূলক ব্যবস্থা নিবে ববি প্রশাসন

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সাংবাদিকদের হেনস্থা বা ভয়ভীতি দেখালে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার (১৮সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে।
গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও ধারণ করার সময় কয়েকজন সাংবাদিককে বাধা দেওয়া হয় এবং মার্কেটিং ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কতিপয় শিক্ষার্থী তাদের হুমকি-ধামকি দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রজ্ঞাপন জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা নিয়মিতভাবে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও বিভিন্ন কার্যক্রমের খবর সংগ্রহ করে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল। ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ নিশ্চিত করতে সকল শিক্ষার্থী, বিভাগ, দপ্তর, হল এবং নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো:
 * সংবাদকর্মীরা পরিচয়পত্র দেখালে তাদের তথ্য বা সংবাদ সংগ্রহে সহায়তা করতে হবে।
 * কোনো প্রকার অসদাচরণ, বাধা বা হয়রানি করা যাবে না।
 * ক্যাম্পাসের সব তথ্য সাংবাদিকদের কাছে স্বচ্ছতার সঙ্গে সরবরাহ করতে হবে।
 * নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে সংবাদ সংগ্রহের সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কেউ ভয়ভীতি দেখালে, হুমকি দিলে বা হেনস্থা করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে, সাংবাদিকরাও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]