ভোলায় প্রাকৃতিক জলাশয় ও সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি চ্যানেল ২১: ভোলা সদর উপজেলায় রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর, হাযা-মাঝা পুকুরখাল ও প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার জিজেইউএস ল্যান্ডিং স্টেশন থেকে ভোলা খালে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া, খামার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউল হক।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, রাজস্ব খাতের আওতায় মোট ৪৩৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে ২১৮ কেজি পোনা বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে এবং বাকি পোনা ১৮টি সরকারি পুকুরে অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া জানান, এ উদ্যোগের ফলে স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। পাশাপাশি প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়ে স্থানীয় জেলেদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]