ইবি উপাচার্যের বক্তৃতায় মুখরিত মালয়েশিয়ার আন্তর্জাতিক সেমিনার

Share the post

ইবি প্রতিনিধি : মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে “বাংলাদেশের আইনী ব্যবস্থায় শরিয়াহ আইনের সমন্বয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আল শাফী কনফারেন্স কক্ষে আল ফিকহ অ্যান্ড উসুল আল ফিকহ বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিকহ ও উসুল আল-ফিকহ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. সাইয়েদ মুহাম্মদ মুহসিন, নাদওয়াতুল জুমুআ কমিটির প্রধান সহযোগী অধ্যাপক ড. আবদুলহামিদ মুহাম্মদ আলী জারৌম এবং ফিকহ কমিটির প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আমানুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুরআন ও সুন্নাহ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ ওসমানী।
বক্তৃতায় ইবি ভাইস-চ্যান্সেলর বাংলাদেশের আইনি ব্যবস্থায় শরিয়া আইনের একীভূতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, দেশের আইন কাঠামোয় শরিয়া নীতিমালা যুক্ত হলে এর আইনি, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব গভীর হতে পারে। এ প্রসঙ্গে তিনি মুঘল ও সুলতানি আমল থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল এবং স্বাধীনতা-উত্তর সময়ে শরিয়া আইনের ঐতিহাসিক প্রভাব বিশ্লেষণ করেন।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে শরিয়া আইনের প্রয়োগ অন্যান্য মুসলিম দেশের অনুশীলন দ্বারা প্রভাবিত হলেও একটি পূর্ণাঙ্গ ইসলামী আদালত প্রতিষ্ঠার বিষয়ে এখনও কোনো সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]