নরসিংদীতে বিএনপির কার্যক্রম স্থগিত

Share the post
আশিকুর রহমান,নরসিংদী : নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত করেছেন উপজেলা বিএনপি।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির প্যাডে বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ তোফাজ্জল হোসেন (টবু) এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্যসহ নেতৃবৃন্দদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটির সকল কার্যক্রম স্থগিত রাখা হলো।এবিষয়ে স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, ৫ আগষ্টের পর থেকে নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল সরকার ও সদস্য সচিব কামরুল পাঠান সহ একাধিক নেতার বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ উঠে। সম্প্রতি কাউছার নামে বিএনপির এক কর্মী নিজ দলের লোকদারা হামলার শিকার হন এবং শামীম আহম্মেদ গাজী নামে এক সৌদি প্রবাসী নিকট ডোনেশন দাবি করলে নেট দুনিয়ায় তা ভাইরাল হয়। পরে এই দুটি ঘটনায় আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ফলে এতে দলের ভাবমূর্তি ক্ষুর্ণ হলে দলের হাইকমান্ড এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]