ভোলায় বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি, চ্যানেল ২১: বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াছেপ আহম্মেদ (দিপু তালুকদার)। সভায় সভাপতিত্ব করেন ভোলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি হারুন-অর-রশিদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রানা ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন আজিম, বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, ভোলার বানী সম্পাদক মাকসুদুর রহমান, আজকের ভোলা-এর সহ-সম্পাদক এম শাহরিয়ার ঝিলন, ভোলার বানী-এর রিপোর্টার মাহে আলম, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মো. আরিফ এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. মনির খান। সভাটি সঞ্চালনা করেন ভোলার বানী-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসাইন।

বক্তারা তাদের আলোচনায় মুক্ত সাংবাদিকতার বিকাশ, মফস্বল সাংবাদিকদের নানা সমস্যা, পেশাগত নীতিমালা, সংবাদকর্মীদের কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে ভোলা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]