চতুর্থবার ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ধোবাউড়ার আল মামুন সরকার

Share the post
আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার। সোমবার বিকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ নিয়ে তিনি ৫ আগস্টের পর গত এক বছরে ময়মনসিংহ জেলায় চতুর্থবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এছাড়াও একবার রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর ধোবাউড়া থানায় যোগদান করেন ওসি আল মামুন সরকার। যোগদানের পর থেকেই তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই উপজেলাটি সীমান্ত এলাকা হওয়ায় মাদক চোরাচালানের রোড হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু তিনি যোগদানের পর একের পর এক মাদক উদ্বার এবং মাদক ব্যবসায়ীদের আটক করে সাধারন মানুষের প্রংশসা কুড়িয়েছেন। কোন রকম হয়রানি ছাড়া পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছেন। এছাড়াও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ নানান অপরাধের বিরুদ্ধে তৎপর তিনি। তারই স্বীকৃতি হিসেবে চারবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। থানায় সেবা নিতে আসা পোড়াকান্দুলিয়া গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন, গামারীতলা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, আগে থানায় গেলে টাকা লাগতো কিন্তু এখন বর্তমান ওসি আন্তরিকতার সাথে সেবা দেন। এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করছে পুলিশ, এছাড়া আমার থানায় পুলিশি সেবা জনগণের কাছে সহজে পৌছে দিতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]