সোনারগাঁয়ের কোন নাগরিকের উপর জুলুম, অত্যাচার করা হলে দাতভাংগা জবাব দেয়া হবে -ড. ইকবাল  

Share the post
ফাহাদ, সোনারগাঁ :সোনারগাঁয়ের কোন নাগরিকের উপর অন্যায়ভাবে জুলুম ও অত্যাচার করা হলে দাতভাংগা জবাব দেয়া হবে। স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করার কোন সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
১৫ সেপ্টেম্বর ২০২৫ ( সোমবার) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের আটবাড়ি আলমদী হতে বটের পাড়ায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, আমাদের কোন আর্জি পেশ করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান করে বানিয়েছেন তাই অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, “হে ইমানদারগণ আল্লাহকে ভয় করার মত ভয় করো আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যু বরণ করো না।” যে ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি,পারিবার, সামাজিক ও রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ও আন্তর্জাতিক জীবনে ও ইসলাম অনুসরণ করে তারাই প্রকৃত মুসলমান। সুতরাং আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করি জীবনের প্রতিটি সিদ্ধান্ত কুরআন ও হাদিসের আলোকে নেয়া ছাড়া মুসলমান হওয়া সম্ভব না। এবারের সংসদ নির্বাচন ঈমান ও ইসলামের সাথে জড়িত।
তাই আপনার ভোট আপনি দিবেন, সৎ যোগ্যতা দেখে আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করে দিবেন। সোনারগাঁয়ের কোন নাগরিকের এ অধিকার যে বা যারা কেড়ে নিতে চাইবে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে ইনশাআল্লাহ।
কেউ যদি দশজনের ভোট একজনে দেয়ার স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্ন কে দুঃস্বপ্নে পরিণত করা হবে। স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করার কোন সুযোগ দেয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ডা. আবু বক্কর সিদ্দিক রোমান, বারদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মজিবুর রহমান মোল্লা, বারদী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা ইব্রাহিম মিয়া আদেল, জামায়াত নেতা আব্দুল মতিন, হাফেজ কামাল হোসাইন, হাফেজ হুমায়ুন কবির, মোঃ শামীম, সাংবাদিক জয়নাল আবেদীন, রবিউল আউয়াল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]