সোনারগাঁয়ে জুলাই শহীদ আহত স্মৃতি ফুটবল ম্যাচ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এনসিপির তুহিন মাহমুদ

Share the post
ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় স্থানীয় ক্রীড়া অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “জুলাই শহীদ আহত স্মৃতি ফুটবল ম্যাচ ২০২৫”।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বৈদ্দ্যের বাজার সাত ভাইয়াপাড়া রামগঞ্জ বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুহিন মাহমুদ-সিনিয়র যুগ্ম আহ্বায়ক,জাতীয় যুবশক্তি-এনসিপি।
খেলার শুরুতেই শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর দুই দলের খেলোয়াড়রা মাঠে নামলে দর্শকসারি মুখরিত হয়ে ওঠে করতালিতে। উত্তেজনাপূর্ণ এ খেলায় দল শহীদ আবু সাঈদ বনাম দল শহীদ মুগ্ধ মুখোমুখি হয়।
 নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে দল শহীদ মুগ্ধ ৩-২ গোলে জয়লাভ করে।ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তুহিন মাহমুদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃহাবিবুর রহমান মোল্লা- কেন্দ্রীয় নির্বাহী সদস্য,ওয়ারিয়র্স অফ জুলাই আহ্বায়ক,ওয়ারিয়র্স অফ জুলাই,নারায়ণগঞ্জ,শাকিল সাইফুল্লাহ প্রধান সমন্বয়কারী,জাতীয় নাগরিক পার্টি-এনসিপি,সোনারগাঁও উপজেলা,নুরজামাল হাসান সদস্য,এডহক কমিটি,নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা,রাইসুল ইসলাম রিফাত সদস্য,জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, নারায়ণগঞ্জ জেলা,অনুষ্ঠানের প্রোগ্রাম সমন্বয়ক ছিলেন মোঃশাকিল-সংগঠক,ওয়ারিয়র্স অফ জুলাই।স্থানীয় জনপ্রতিনিধি,ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আয়োজক কমিটি “শহীদদের স্মরণে এই ম্যাচের আয়োজন করা হয়।এর মাধ্যমে নতুন প্রজন্ম একদিকে যেমন মুক্তিযুদ্ধ ও শহীদদের আত্মত্যাগকে মনে রাখবে,অন্যদিকে ক্রীড়ামুখী হয়ে উঠবে।স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও বলেন-এমন আয়োজন তরুণদের।খেলাধুলায় উদ্বুদ্ধ করে। প্রতিবছর এ ধরনের টুর্নামেন্ট হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]