ফরিদপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।

Share the post
মোঃ সজল মন্ডল ,ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা থানাধীন তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে ছোট ভাই মোঃ আলাউদ্দিন শেখ (২৫)এর হাতে বড় ভাই মোঃ সালাউদ্দিন শেখ (৩০) খুন হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ক্রোধবশত ছোট ভাই মাছ কাটার বটি দিয়ে বড় ভাইকে আঘাত করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ১০ মিনিটে তার মৃত্যু ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলমান ছিল এবং তা মারাত্মক আকার ধারণ করায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]