মহেশখালীতে ডাকাত দলের গুলিতে পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ

Share the post
বিশেষ প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলায় ডাকাত দলের গুলিতে পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার কোহেলিয়া সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম (৩৬), কনস্টেবল সোহেল (৪৪) ও কনস্টেবল মো. মাসুদ (৩৬)। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে নিয়মিত চোরাই মালামাল বের হয়। এসব মালামাল বহনকারী গাড়ি আটকিয়ে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাতচক্র চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি চালিয়ে আসছে। মঙ্গলবার রাতেও ১০–১৫ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়।
খবর পেয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। দ্রুত তাদের বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন আছেন। কারা এই ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করতে এবং ডাকাতদের আটক করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]