শিশুদের টাইফয়েড প্রতিরোধে দুগার্পুর স্বাস্থ্য বিভাগের সংবাদ সম্মেলন
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: শিশুদের টাইফয়েড প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল মিলনায়তনে উপজেলার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মেডিকেল অফিসার দীপা সরকার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সুব্রত চক্রবর্তী।
এনিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাফিউল ইসলাম তালুকদার বলেন, আগামী ১২ অক্টোবর থেকে শিশুদের টাইফয়েড প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী শিশুদের এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিবি) টিকা দেওয়া হবে।
প্রথম পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর দুর্গাপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। দ্বিতীয় পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অস্থায়ী কেন্দ্রগুলোর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির শিশু ও প্রান্তিক পর্যায়ের সব শিশুদের টিকা দেয়া হবে। এ ভ্যাকসিন প্রহণের জন্য াধীবঢ়র.মড়া.নফ এ অনলাইন রেজিস্টে্রশন করতে হবে। রেজিস্টে্রশন করার পর টিকাকার্ড ডাউনলোড করে এর প্রিন্ট কপি নিয়ে টিকা কেন্দ্রে যেতে হবে। এ টিকাদান সফল করতে সাংবাদিক সহ দুর্গাপুরবাসীর সহযোগিতা কামনা করেছেন ডাঃ রাফিউল ইসলাম তালুকদার।

