মোঃ সজল মন্ডল,ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত ঘিরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যৌথ বাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে এবং কৌশলগত স্থানে মোতায়েন রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।
স্থানীয় জনতারা জানান,তারা সংসদীয় আসন দ্বিখন্ডিতকরনের যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে তা মেনে নেয়া যায় না। অনতিবিলম্বে যদি আলগি ও হামিরদি ইউনিয়ন নগরকান্দা হতে ভাঙ্গায় সংযুক্ত না করা হয় কঠোরতম আন্দোলন গড়ে তোলা হবে বলে জানা গেছে।

