শিক্ষার্থী নিহতের ঘটনায় বাকৃবি নেপালি শিক্ষার্থীদের সহমর্মিতা

Share the post
আরাফাত হোসাইন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ প্রতিনিধি:নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় নিহত ২১ শিক্ষার্থীর স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নেপালি শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর নেপালি শিক্ষার্থী আরএন ইয়াদব বলেন, নেপালে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও সরকারের ব্যর্থতা জনগণকে হতাশ করেছে। স্থানীয় সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ব্যাপক অনিয়ম ও কেলেঙ্কারির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে যুবসমাজ ক্ষোভে ফেটে পড়েছে, যাদের অনেকেই বিদেশমুখী হয়ে পড়ছে।
তিনি আরো বলেন, সম্প্রতি সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব) কঠোর সেন্সরশিপ আরোপের চেষ্টা করেছিল। এমনকি পোস্ট মুছে ফেলা ও ব্যবহারকারীদের গ্রেপ্তারের ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার পদক্ষেপ নেয়া হয়। এর প্রতিবাদে তরুণরা ব্যাপকভাবে আন্দোলনে নামে।
বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অধ্যয়নরত নেপালি শিক্ষার্থী দুর্গা দেবী রাউত বলেন, আজকে বাকৃবি ক্যাম্পাসে নিহতদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি প্রজ্বলন, নীরবতা পালন এবং প্ল্যাকার্ড হাতে আমরা প্রতিবাদ জানিয়েছি। যারা মারা গেছেন, তাদের ত্যাগ যেন বৃথা নাএ যায়। মতপ্রকাশের স্বাধীনতা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে আমাদের এই ও আন্দোলন অব্যাহত থাকবে। দেশ থেকে বহু দূরে থাকলে-ও এই আন্দোলনে আমরা দেশবাসীর পাশে আছি।
উল্লেখ্য, সোমবার নেপালে দুর্নীতি ও সেন্সরশিপবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলিতে অন্তত ১৯ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে শিশুসহ কলেজ শিক্ষার্থীরাও রয়েছে। এরপর আজ সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাতে আরো ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

‘খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’ স্লোগানে বাকৃবিতে ভেটেরিনারি দিবস উদযাপন

Share the post

Share the postবাকৃবি প্রতিনিধি:“ভেটেরিনারিয়ানরা খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক” এই স্লোগানকে সামনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। ==শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালির আয়োজন করে ভেটেরিনারি অনুষদ। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্ত্বর থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, কে.আর মার্কেট হয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতালে গিয়ে শেষ […]

বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

Share the post

Share the postবাকৃবি প্রতিনিধি:‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যাত্রা শুরু করেছে গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ (জিবি-সিবি) নামক পরিবেশবাদী সংগঠন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন আমতলায় সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। নবগঠিত ৩২ সদস্যের কমিটিতে সভাপতি […]