জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে দুর্গাপুরে বৃক্ষরোপন কর্মসূচি

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয় শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচী শুরু হয়েছে। রবিবার (০৭ সেপ্টেম্বর) থেকে এ কর্মসুচী শুরু হয়েছে। শুরুতেই এম কে সি এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, সুসং সরকারী মহাবিদ্যালয় এবং শহীদ মিনার চত্বরে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। পযার্য়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রোপণ করা হবে।

এসময়, বিরিশিরি ক্ষুদ্র নৃ—গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, সুসং সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক ডক্টর আব্দুর রাশিদ, এম.কে.সি.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিতা রিচিল, ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মনঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, সাংগঠনিক সম্পাদক কবি বিদ্যুৎ সরকার, কবি শফিউল আলম স্বপন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সহ:সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, সাংবাদিক শাহীন, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রূপক কুমার সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আনাস ইবনে নজরুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মত্যাগকে স্মরণে রাখতে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানে কী হয়েছিল সেই বার্তা পৌঁছে দেবে। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এমন মহতী উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সেইসাথে এ কাজের জন্য শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান কর্মসূচিতে আসা অতিথিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]