ফরিদপুরের সালথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Share the post
মোঃ সজল মন্ডল ফরিদপুর : ফরিদপুর জেলার সালথা উপজেলায় সরকারি আশ্রয়ন কেন্দ্রে অন্তরা বেগম নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, অন্তরার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় স্বামী মিরু শেখকে (৩৫) আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা যায় তারা সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা নীলভিটা আশ্রয়ণ কেন্দ্রে দুই সন্তান নিয়ে বসবাস করতেন অন্তরা ও তার স্বামী। শুক্রবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। রাত কাটার পর শনিবার সকালে অন্তরা অসুস্থ হয়ে পড়লে স্বামী তাকে দ্রুত বোয়ালমারী হাসপাতালে নেন। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান প্রায়শই তাদের সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরপর সকালে হঠাৎ শুনি অন্তরা মারা গেছে। বিষয়টা সত্যিই রহস্যজনক।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অন্তরার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরেই এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় স্বামী মিরুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে আশ্রয় কেন্দ্রে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অন্তরার মৃত্যুর পেছনে আসল রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]