আইন ভঙ্গ-টঙ্গ বুঝি না, দখল যার জমি তার !! হুমকি দিয়ে জমি দখলের চেষ্টা

Share the post
আশিকুর রহমান,নরসিংদী : আইন ভঙ্গ-টঙ্গ বুঝি না। দখল যার জমি তার এমন হুমকি দিয়ে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সেকান্দরদী গ্রামের মঞ্জুর মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের জমি দখল  ও বসত-ঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। অভিযুক্ত রতন, মাজারুল ও নাইম ওই ইউনিয়নের সেকান্দরী গ্রামের জিয়ার উদ্দিন ও মৃত নুরুল ইসলামের ছেলে। ভুক্তভোগী মঞ্জুর মোল্লা নুরুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সেকান্দরদী মৌজাস্হ তফছিল বর্ণিত সম্পত্তি সেকান্দরদী গ্রামের মৃত ইছব আলীর ছেলে সাহাবদ্দিন নিজ নামে আর.এস ১৩৯ ও ২৩৭ নং রেকর্ডে মালিক হয়ে দখল করাবস্হায় নূরুল ইসলাম, জিয়ার উদ্দিন মোল্লা নামে তিন পুত্র ও রাবেয়া আক্তার নামে এক কন্যা ওয়ারিশ রেখে মারা গেলে তদ্ধীয় সম্পত্তিতে হাফিজ উদ্দিন মোল্লা পৈত্রিক ওয়ারিশ প্রাপ্ত হয়ে গত ২৪/০১/২০১৮ এবং ২৬/০১/২০২১ সালে ৩০৬ ও ৩৪৬ নং দুইটি দান পত্র দলিল মূলে আর.এস ৩৯৩, ৩৮৭ নং দাগে মোট ৬.৮০ শতাংশ জমি ভুক্তভোগী মঞ্জুর মোল্লাকে বুঝিয়ে দেন। উক্ত জমিতে কিছু অংশে মৌসুমী ফলের গাছ ও বাঁশঝাড় রোপন করেন। আর অবশিষ্ট অংশে ঘর নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস শুরু করেন। হঠাৎ করেই রতন গংদের চোখ পড়ে ওই সম্পত্তির উপর। গত ২৯ জুলাই সকালে রতনের নেতৃত্বে মাজারুল ও নাঈম সহ অজ্ঞাত ১৫/১৭ জন মিলে জোরপূর্বক জমি দখল করিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে মঞ্জুর মোল্লা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে শরণাপন্ন হলে আদালত তার আবেদনের প্রেক্ষিতে ওইদিনই বিচারক ১৪৫ ধারা জারি করেন এবং নিষেধাজ্ঞা আদেশ দেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, আদালতের ১৪৫ ধারা জারি থাকা সত্ত্বেও অভিযুক্ত রতন গংরা ভুক্তভোগী মঞ্জুর মোল্লার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও গাছপালা কেটে ব্যাপক ক্ষতিসাধন করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভয়ভীতি দেখিয়ে বাড়ির ওঠানে একাধিক আর.সি.সি. পিলার নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেন। এসব ঘটনার পর স্থানীয় থানা পুলিশ এলে আবার পরক্ষণেই শুরু হয় তাদের কর্মকাণ্ড। স্থানীয় এলাকাবাসীও তাদের ভয়ে ও অত্যাচারে মুখ খুলতে সাহস পান না।
স্থানীয় এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মঞ্জুর মোল্লার দলিল সঠিক বিধায় তার জমিও সঠিক। সে তার প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। কয়েকদিন ধরে রতন, মাজারুল ও নাঈমের সাথে মঞ্জুরের জমি নিয়ে বিরোধ চলছে। রতন গংরা দাবি করেন যে তারাও এই জমির মালিক। কিভাবে মালিক জানতে চাইলে তারা বলেন তারা না-কি রেকর্ড সংশোধনে মালিক হবেন। এ নিয়ে আমরা এলাকাবাসী কয়েক দফা রতন, মাজাহারুলদের কে নিয়ে বসার আহ্বান করলে তারা তা কর্নপাত করেনি। তারা এলাকায় দুস্ককৃতকারী ও উশৃংখল হওয়ায় তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না।
ভুক্তভোগী মঞ্জুর মোল্লা বলেন, আমি দুই দলিলে পায় পৌঁনে ৭ শতাংশ জমি রেকর্ডভুক্ত মালিক হয়ে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। বাড়িটি সড়কের পাশে হওয়ায়, রতন মাজাহারুলের চোখ পড়ে। তারা অবৈধভাবে আমার বাড়িতে হামলা করে ঘর-দোয়ার ভেঙে এবং গাছপালা কেটে দখল করার চেষ্টা করে। নিরুপায় হয়ে আদালতে আশ্রয় নিলে আদালত ১৪৫ ধারা জারি করেন। তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন সময়ে বাড়িতে প্রবেশ করে নির্মাণ কাজ করছেন। পুলিশকে খবর দিলে পুলিশ আসলে তারা অন্যত্রে সটকে পড়েন। পুলিশ চলে গেলে আবার পুনরায় তারা কাজ শুরু করেন। কাজে বাঁধা দিলে মারধর করতে আসেন এবং হত্যার হুমকি দেন। তাদের অত্যাচারে বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি।
এবিষয়ে জানতে রতন মিয়া বলেন, আর.এস ও বি.আর.এস. রেকর্ড সংশোধন করতে আমরা আদালতে গিয়েছি। রেকর্ড সংশোধন হলে আমরা জায়গার মালিক হবো। আপাতত আমার কাছে কোন কাগজপত্র বা আমাদের জায়গা দখলে নাই। তবে দখলে নেওয়ার চেষ্টা করছি। আদালত তার পক্ষে ১৪৫ ধারা দিছে। আর আমরাও আদালতে রেকর্ড সংশোধনে গেছি। আইন ভঙ্গ টঙ্গ বুঝি না। দখল যার জমি তার।
থানার উপপরিদর্শক রাকিব বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার কোনো সুযোগ নেই। তদন্ত চলছে। বাদী এবং বিবাধী উভয়কে নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে। কেউ ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]