বাস থেকে বিপুল সংখ্যক ফেন্সিডিল উদ্ধার, আটক ৩

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : ঢাকাগামী বাসে ভারতীয় তৈরি বিপুল সংখ্যক  ফেন্সিডিলসহ তিননারীকে আটক করেছেন  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী।বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোলাকান্দাইল গ্রামের মৃত মিজান মিয়ার স্ত্রী রীনা বেগম (৪০), একই জেলার রূপগঞ্জ থানার ভূলতা গ্রামের সবুজ মীরের মেয়ে মনিকা বেগম (৩৫) ও সুনামগঞ্জ জেলার দুয়ারা বাজার থানার লক্ষীপুর গ্রামের উবায়দুল হকের মেয়ে রাশেদা আক্তার (৩৫)। এসময় তাদের কাছ থেকে দুই বস্তায় ১১০ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি স্পেশাল টিম বেলাব উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ডে ঢাকাগামী ইউনিক পরিবহন বাসে অভিযান চালিয়ে ওই তিন নারীর সিটের নিচে কৌশলে লুকানো অবস্থায় সন্দেহজনক ২টি বস্তা উদ্ধার করা হয়। পরে ওই দুই বস্তায় ভিতর থেকে  ১১০টি ভারতীয় তৈরি ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেলাব থানায় মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]