ভোলায় জিঙ্ক সমৃদ্ধ ধান সংরক্ষণে সচেতনতামূলক ক্যাম্পেইন

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিঙ্ক সমৃদ্ধ ধান সংরক্ষণে হারমেটিক সাইলো ব্যবহারের ওপর সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং-এর পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। উপস্থিত ছিলেন সরেজমিন উইং-এর উপপরিচালক (মনিটরিং) ড. মো. আবু জাফর আল মুনসুর, জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামিম আহমেদ এবং ভোলা সদর উপজেলার কৃষি অফিসার মো. কামরুল হাসান। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মাক।

বক্তারা বলেন, হারমেটিক সাইলো ব্যবহারে ধানের গুণগত মান রক্ষা, পোকামাকড় ও আর্দ্রতার ক্ষতি প্রতিরোধ এবং সংরক্ষণ খরচ কমানো সম্ভব। অনুষ্ঠানে কৃষক, কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]