বিএনপি নেতার বিরুদ্ধে পথে দলবেঁধে মারধর করে মোবাইল ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Share the post
সোহেল খান দুর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টায় শিক্ষার্থীকে দলবেঁধে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।ভুক্তভোগী সাব্বির জাহান অপূর্ব চিরাম ইউনিয়নের বাহাদুরপূর গ্রামের  মৃত মজিবুর রহমানের ছেলে।অভিযুক্ত  জাহাঙ্গীর মিয়া একই এলাকার ইসলাম উদ্দিনের ছেলে এবং চিরাম ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ।  গত  রোববার (১০ আগস্ট) উপজেলার চিরাম ইউনিয়নের চাট্টার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে,ভুক্তভোগী সাব্বির জাহান অপূর্বের সাথে অভিযুক্ত একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে শহিদুল্লাহ, কিশোর গ্যাং এর সদস্য মোঃ ছুটন মিয়া ও মোঃ ইসলাম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে ঝামেলা চলে আসছিল।গত ১০ আগস্ট সকাল ১১ টার দিকে অপূর্ব মাছের আড়ৎ থেকে মাছ কিনে বাড়ির দিকে আসার সময় চাট্টার মোড়ে আসলে অভিযুক্ত আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর মামলা করে।এসময় অপূর্বের সাথে থাকা এন্ড্রয়েড মোবাইল ও পকেটে থাকা ৬০ হাজার টাকা নিয়ে যায় আসামিরা।
অভিযোগকারী সাব্বির জাহান অপূর্ব  বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত আমিরুল  ইসলাম মিঠুর সাথে আমার  পারিবারিক ঝামেলা  চলছে। মিঠুসহ তার সহযোগীদের নিয়ে আমার উপর আক্রমণ করে। তিনি আরো বলেন অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া চিরাম ইউনিয়ন বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক। সে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত। অন্যদিকে ছোটন মিয়া এলাকায় কিশোর গ্যাংকের প্রধান। তার নামে পূর্বে অনেক অভিযোগ রয়েছে। আমার পারিবারিক ঝামেলা তাদের সাথে।কিন্তুু তারা আমাকে একা পেয়ে এভাবে হামলা করল।আমার চিৎকারে আশেপাশের লোকজন না আসলে ত তারা আমাকে মেরেই ফেলত।
এ বিষয়ে জানতে অভিযুক্ত জাহাঙ্গীর মিয়ার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।আমাকে ষড়যন্ত্র করে এই অভিযোগে ফাঁসানো হয়েছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ কামরুল হাসান বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। প্রমাণিত হলে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]