ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামানের উদ্যোগে ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Share the post
রহমান রাজিব, ববি প্রতিনিধি :বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি ) ছাত্রদল নেতা মোঃ ওয়াহিদুজ্জামানের উদ্যোগে ফুটবল বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মাদকমুক্ত ক্যাম্পাস গঠন, ক্রীড়া বিকাশ এবং ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করা।
রবিবার ( ১০ অগাস্ট ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার মোঃ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে আয়োজিত ফুটবল বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ক্রীড়ার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি একটি সুস্থ, সৃজনশীল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং আবাসিক হলসমূহে ফুটবল বিতরণ করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত ও উৎসাহব্যঞ্জক পরিবেশে খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, ক্রীড়াচর্চা শুধুমাত্র বিনোদন নয়, এটি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। খেলাধুলা শৃঙ্খলা, ঐক্য এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সাহায্য করে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত, সুস্থ ও প্রাণবন্ত একটি ক্যাম্পাস হিসেবে দেখতে চাই।
এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং এটি ভবিষ্যতে একটি সুস্থ, সচেতন ও উৎসাহী শিক্ষার্থী সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন, পাশাপাশি অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের […]

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]