সাতক্ষীরা কুলিয়ায় তরমুজ চাষ করে কৃষক আবুল খালেক স্বাবলম্বী

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গায় মৎস্য ঘেরের ভেড়ীতে মাচা তৈরি করে সুপ্রিমহানি জাতের তরমুজ চাষ করে এক কৃষক স্বাবলম্বী হয়েছেন।
তরমুজ চাষী আবুল খালেক জানান, আমি দীর্ঘ দিন যাবৎ ৪০ বিঘা জমিতে সাদা মাছের চাষ করে আসিতেছি। এবছর দেবহাটা উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ এর সহযোগিতায় ও পরামর্শে আমার উক্ত ৪০ বিঘা জমির মৎস্য ঘেরের ভেড়ী বাঁধের দুই পার্শ্বে মাচা তৈরি করে সুপ্রিমহানি জাতের তরমুজ চাষ করেছি। তার সহযোগিতায় উপজেলা কৃষি অফিস থেকে ৪ প্যাকেট সুপ্রিমহানি জাতের তরমুজ এর বীজ, সার ও কীটনাশক বিনা মূল্যে পেয়েছি।
এই বীজ বপন করে চারা তৈরি করে রোপন করে ৮০ দিন পর তরমুজ গাছে এখন প্রচুর ফল ধরেছে। গত ৬ আগস্ট প্রথমবার তরমুজ তুলেছি, কেজি প্রতি ৬০ টাকা দরে বিক্রি করে ২০ হাজার টাকার তরমুজ বিক্রয় করেছি। তরমুজ চাষী আবুল খালেক আরো জানান, আমার তরমুজ গাছে যেপরিমাণ ফল ধরেছে, তাহা বিক্রি করে এবার ২ লক্ষ টাকার অধিক টাকার তরমুজ বিক্রয় করতে পারব বলে আশাবাদ ব্যাক্ত করেন।
দেবহাটা উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ জানান, কুলিয়া শশাডাঙ্গায় এই তরমুজ দেখে আগামী বছর এই বিলে বাকী ঘের মালিকরা সবাই তরমুজ চাষ করে হলুদে-সবুজে ভরে দিবে এই আশাবাদ ব্যক্ত করছি। তাছাড়া আমার সহযোগিতায় টিকিট, সেকেন্দ্রা, নারিকেলি ও ঘলঘলিয়াসহ বিভিন্ন বিলের মৎস্য ঘেরের ভেড়ী বাঁধে মাচা তৈরি করে অপসিজন সুপ্রিমহানি তরমুজ চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]