বিজয়নগরে সরকারি জায়গায় নির্মাণাধীন দোকান অপসারণ করলেন ইউএনও

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসরকারি জায়গা দখল করে নির্মাণাধীন দোকানঘর অপসারণ করে খাস জায়গা দখল মুক্ত করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইউএনও। শনিবার (৯ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধ ভাবে নির্মাণধীন দোকান ঘর তুলে ফেললে আজ শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা অপসারণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলার ইউএনও, এসিল্যাণ্ড (অতিরিক্ত দায়িত্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাধনা ত্রিপুরা। স্থানীয়রা জানান, চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর ছেলে জামিউল হক চৌধুরী প্রতুলের নেতৃত্বে সকাল থেকে আমতলী বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করার অভিযোগ তুলেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বার বার নিষেধ করার পরও তারা জোড়পূর্বক ভাবে দোকানঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খাস জায়গা উদ্ধারে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর নিমার্ণের অভিযোগ স্থানীয়দের  মাধ্যমে জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপসারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]