সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী যুবক আহত

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আলমগীর হোসেন নামের এক বাংলাদেশী যুবক আহত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে ভোমরা সীমান্তের লহ্মীদাড়ী এলাকায় এঘটনা ঘটে। আহত আলমগীর হোসেন (৩৫)। লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে।
আহতের ভাগ্নে বেলাল হোসাইন জানান, সীমান্তে তার মামার একটি মৎস্যঘের রয়েছে। সোমবার ভোরে ঘেরে খাবার দিতে গিয়েছিল। এমন সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে আসছিলো। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মামা আলমগীরের ডান পাশের ঘাড়ে, চোখে এবং মাথায় লেগে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: এবিএম আক্তার মারুফ জানান, ছাররা গুলিবিদ্ধ অবস্থায় তিনি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের ডান পাশের কয়েকটি স্থানে ছাররা গুলি রয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশংকা মুক্ত রয়েছেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন বলেন, আলমগীর গত ৩০ জুলাই অবৈধ পথে তার আত্নীয়ের বাড়িতে গিয়েছিল। আজ সোমবার পুনরায় অবৈধভাবে বাংলাদেশের আসার পথে বিএসএফ’র গুলিতে আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]