রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদনের দাবিতে শাহজাদপুরে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি

Share the post
মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আজ (৩ আগস্ট) আবারও অনুষ্ঠিত হয়েছে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি।
শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে রবিবার সকাল ১০টা থেকে বিসিক বাসস্ট্যান্ড থেকে দিলরুবা বাসস্ট্যান্ড পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে অংশগ্রহণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে উপস্থিত হন বিএনপি, জামায়াতে ইসলামি ও এনসিপির নেতাকর্মীরাও।
দুই ঘণ্টাব্যাপী চলা এই অবরোধ কর্মসূচির ফলে ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘ নয় বছর পার হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ভাড়া ভবনে সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। নেই আবাসিক হল, খেলার মাঠ কিংবা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সুবিধাসমূহ।
তারা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ৫১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হলেও, একনেকে এখনও পর্যন্ত ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল) অনুমোদন দেওয়া হয়নি। তারা অবিলম্বে ডিপিপি অনুমোদনের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে পরবর্তীতে সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে গত ২৭ জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]