কালিয়াকৈরে ট্রাক ভর্তি গরুর ফিড আত্মসাৎ, গ্রেফতার – ৩

Share the post
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর  উপজেলার  রাখালিয়া চালা এলাকায় এ আই টি ফিড কারখানা থেকে একটি ট্রাক ভর্তি ফিড নিয়ে চালক উধাও । গত মঙ্গলবার  রাত ৮:৩০  ঘটিকার সময় ২২৩ বস্তা ফিড (৯৩৪৫ কেজি )যার মূল্য ৪ লক্ষ ৩৮ হাজার ৩৫৭ টাকার ফিডের আত্মসাৎ এর ঘটনা ঘটেছে। এই ঘটনায়  তিন জন আসামিকে  গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হলেন,  জয়পুরহাট জেলার সগুনা থানার খোর্দ্দ এলাকার হামিদুল হোসেন এর ছেলে আলমগীর হোসেন (৩৩), নীলফামারী জেলার ডিমলা থানার   ছাতনাই  বালাপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে এরশাদুল ইসলাম বাবু( ২৩) ও একই এলাকায় মৃত পোয়াতু মামুদ এর ছেলে শরিফুল ইসলাম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়,  আলমগীর হোসেন ও  তার সহযোগী  জুয়েল রানা সহ   এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট থেকে ফিড লোড দিয়ে টাঙ্গাইল বড়হা বাজার এলাকায় কোম্পানির ডিলার সাবা পোল্ট্রিতে নিয়ে যাওয়ার কথা থাকলেও  আলমগীর হোসেন,  জুয়েল আরও অজ্ঞাতনামা ২-৩ জন পরস্পর যোগ সাজেসে  ট্রাক ভর্তি ফিড নিয়ে আত্মসাৎ করে  নীলফামারী জেলার ডিমলা এলাকায় এবং দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় বিভিন্ন স্থানে বিক্রি করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান  ডিমলা এবং বীরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা আলমগীরকে গ্রেফতার করে তার দেখানো মতে মালামাল হেফাজতের রাখার অপরাধে এরশাদুল ইসলাম বাবু এবং শরিফুল ইসলাম নামে আরও দুজনকে নীলফামারী জেলার ডিমলা থানা এলাকা হইতে গ্রেফতার করে তাদের দখল হইতে ৭৫ বস্তা ফিট উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]