‎ট্রান্সমিটার বিস্ফোরণে অন্ধকারে হবিগঞ্জ, ১৫ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক একটি ট্রান্সমিটার বিস্ফোরণের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে প্রায় ১৫ ঘণ্টা ধরে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায়।

‎ঘটনার পর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।‎শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রের প্রকৌশলী আব্দুল মান্নান জানান, হঠাৎ একটি ট্রান্সমিটার বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। এতে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

‎হবিগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশলী তাবশির বিন বাশার বলেন, “আগুন এখন নিয়ন্ত্রণে। তবে বৈরী আবহাওয়ার কারণে সংস্কারকাজে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ সচল করতে কাজ করে যাচ্ছি।”

‎প্রাথমিকভাবে ট্রান্সফর্মারে কারিগরি ত্রুটিকে বিস্ফোরণের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে।

‎বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত সময় জানাতে পারেননি কর্মকর্তারা। তবে সংশ্লিষ্ট বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Share the post

Share the postমোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন […]

এবিএম মামুনুর রশীদ পলাশকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ (রবিবার) শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এবিএম মামুনুর রশীদ পলাশকে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) দুপুর ১টায় শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ […]