সিরাজগঞ্জে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন-পিআর পদ্ধতি কি জনগণ জানেনা,জনগণ চায় পুরোনো পদ্ধতিতেই নির্বাচন হোক

Share the post
ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এবং কুষ্টিয়া জেলার ইয়ুথ এন্ডিং হাঙ্গার শাখার যৌথ উদ্যোগে ‘প্রত্যাশার বাংলাদেশ: তারুণ্যের ভাবনা, তারুণ্যের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে কুষ্টিয়ার দিশা টার্কে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার যশোর অঞ্চলের কো-অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন। এছাড়াও উপস্থিত ছিলেন সমন্বয়কারী খোরশেদ আলম, একাউন্টস অফিসার অধীশ দাশ এবং ইবি সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর মামুন হোসেন।
কর্মশালায় অংশগ্রহণ করেন ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিন, ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক জাকারিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা এবং ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল রাহাতসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা কর্মশালায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি গণআন্দোলনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দেশের নির্বাচন ব্যবস্থা, আইন ও বিচারব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতসমূহের যৌক্তিক সমালোচনা ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]