সাতক্ষীরা কালিগঞ্জে ৮টি ইউনিয়নে বিএনপির মনোনয়নপত্র বিতরণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৮টি ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলের মনোনয়ন ফরম বিতরণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।বুধবার (৩০ জুলাই) কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাতক্ষীরা-০৪ সাংগঠনিক টিমের প্রধান আলহাজ্ব মোঃ তাসকিন আহমেদ চিশতীর পক্ষ থেকে অলিউল ইসলাম। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি ও সদ্য সাবেক ২ নম্বর ওয়ার্ড সভাপতি,সাতক্ষীরা পৌরসভা।
এছাড়াও উপস্থিত ছিলেন শিহাবুজ্জামান (সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক,সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল, বাবু মীর সদস্য,সাতক্ষীরা পৌর বিএনপি, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রোকনুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হাফিজুর রহমান শিমুল, সার্চ কমিটির সদস্য এস এম হাফিজুর রহমান বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু ও সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। নেতৃবৃন্দ এ সময় দলকে সুসংগঠিত ও গণতান্ত্রিক আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]