সরাইলে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত

Share the post
মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃছিনতাইকারীদের হামলায় মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছে। মঙ্গলবার ২৯ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে। নিহত মোস্তফা কামাল ওই গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে মুদি দোকান ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানায় প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথিমধ্যে নন্দিপাড়া সড়কের পাশে পুর্বপরিকল্পিত ভাবে ৪-৫ জন ছিনতাইকারী তাকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে রাখে এবং তার সঙ্গে থাকা মালপত্র ও টাকা-পয়সা লুটে নিয়ে নেয়। পরে পথচারীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক না থাকায় দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, মোস্তফা কামাল এর আগেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছে।পরিবারটির নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ ছিল।সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম জানান, কীভাবে এই হত্যাকাণ্ড হয়েছে বিস্তারিত জানার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]