‎পাবিপ্রবির চাপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃত্বে ইমরান ও রাশিদুল।

Share the post

মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির যাত্রা শুরু করেছে “চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি”। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এ সমিতির নতুন কমিটি প্রদান করা হয়েছে।

‎সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনাসভা ও মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীরা। তারা নতুন এই সমিতিকে ঘিরে তাদের স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

‎‎শনিবার (২৬ জুলাই) সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

‎নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ইমরান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রাশিদুল ইসলাম ।‎

‎ ৭৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে অন্যান্য যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন- সহ-সভাপতি আসিফ আহমেদ, শামসুল আলম, ফাতিয়াতুল কুবরা, উর্মি,

‎ফারজানা ইয়াসমিন কামিনী,ফাহমিদা । যুগ্ম সাধারণ সম্পাদক আলফি সানি,তাহমিদুর রহমান, আম্বিয়া, ওহীদুজ্জামান, আলামিন, মোহাম্মদ রায়হান আলী। সাংগঠনিক সম্পাদক- ইমতিয়াজউর রহমান ইমন। দপ্তর সম্পাদক -শাহজালাল। প্রচার সম্পাদক – মোহাম্মদ ইয়াসিন আহমেদ। অর্থ সম্পাদক – আবু বকর সিদ্দিক মুন্না।

‎ক্রীড়া বিষয়ক সম্পাদক – নুর আহমেদ পিয়াস। সংস্কৃতি বিষয়ক সম্পাদক – ইসরাত জাহান মুন্নি। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – মোঃ কাজল আলী। ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর – সারোয়ার জাহান, শহীদুজ্জামান সজীব। ফটোগ্রাফি সমন্বয়কারী – মোহাম্মদ তৌহিদুল ইসলাম। কার্যকরী সদস্য – আজিজ, শাহিন আলম সিয়াম, শাহরিয়ার সাগর, সোহাগ বারকাতুল্লাহ, সোনিয়া আক্তার, তানিয়া আফরিন স্মৃতি, আবু সাঈদ, আসানুল হক তানভীর, মনিরা খাতুন।

‎সহ-সম্পাদক নুর সিদ্দিক সাগর, খাদিজা, ফারজানা আক্তার রিয়া, আব্দুর, শম্পা বালা, গোলাম নুসুরুল্লাহ, তানভীর হাসান শিউল, নাইদা খাতুন, অঙ্গীকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে […]

আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন পাবিপ্রবি ছাত্রদল নেতা

Share the post

Share the postমনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা মঞ্জুরুল ইসলামের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। […]