দুর্গাপুরে বনায়ন ও বৃক্ষরোপন বিষয়ক সেমিনার

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: পরিবেশের ক্ষতি করে পৃথিবীতে কোনো উন্নয়ন টেকসই হয় না। তাই উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে, নেত্রকোনার দুর্গাপুরে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (চঈঈ) এর আয়োজনে বৃক্ষরোপন ও বনায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় বিরিশিরি ওয়াইএমসিএ হলরুমে সমাজের বিভিন্ন শ্রেনিপেশার মানুষের অংশগ্রহনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন উপজেলা কো—অর্ডিনেটর পল সুকান্ত দাশ। সেমিনারে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর সভাপতি দোলন হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রায়হানুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, সাবেক কাউন্সিলর সুভাষিনী রংদী, বাংলাদেশ হাজং সংগঠনের নেতা লিটন হাজং।

দেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন ও বনায়নের যে গুরুত্বপুর্ন ভুমিকা রয়েছে তা সুচারুভাবে তুলে ধরেন, প্রধান অতিথি কৃষিবিদ রায়হানুল হক। পরিবেশ, জীববৈচিত্র্য সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপন ও বনায়নের কোনো বিকল্প নেই। বৃক্ষ আমাদের ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, জ্বালানি কাঠ দেয়। বৃক্ষ বায়ুমন্ডল থেকে কার্বন ডাই—অক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করে। অক্সিজেন ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারে না। তাই নিজ নিজ অবস্থান থেকে বনায়ন ও বৃক্ষরোপনে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]