বিজয়নগরে চোরাইকৃত মোবাইল উদ্ধার,সহ চোর আটক

Share the post

মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৭ নং সিংগারবিল ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় চুরিকৃত মোবাইল ফোন উদ্ধারসহ এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

২১ জুলাই রাত ১২টা ১৫ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা,মোহাম্মদ মুসলিম মিয়া ও তার ভাইয়ের বসতঘর থেকে মোট পাঁচটি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় মোহাম্মদ মুসলিম মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্তভার পান এসআই মো. কুদ্দুস আলী। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত একজন চোরকে সনাক্ত ও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো—আব্দুল আলিম (২৬), পিতা-নানু মিয়া, মাতা-মর্জিনা, সাং–কচুয়ামুড়া, ইউনিয়ন–পাহাড়পুর, থানা–বিজয়নগর, জেলা–ব্রাহ্মণবাড়িয়া।

আসামির হেফাজত থেকে চুরি হওয়া পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে নিয়ম অনুসারে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত আসামিকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]